নাটোরে ৩ জমজ সন্তানের জন্ম দিলেন এক মা


নাটোরে ৩ জমজ সন্তানের জন্ম দিলেন এক মা
নাটোরে জান্নাতুল সোমা(২৭) নামে এক মা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে ৩ যমজ পুত্র শিশুর জন্ম দিয়েছেন। বর্তমানে তিন শিশুসহ তাদের মা সুস্থ্য রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। শুক্রবার (১২ জুলাই) সকালে নাটোরের চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা জান্নাতুল সোমা নাটোর শহরের আলাইপুর এলাকার তামিম হোসেনের স্ত্রী। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রসব ব্যাথা শুরু হলে তার স্বামী তামিম হোসেন চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে চিকিৎসকের পরামর্শে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একে একে তিনটি ছেলে সন্তান জন্ম নেয়। বর্তমানে মা ও তিন জমজ শিশু সুস্থ্য রয়েছে। শিশুদের বাবা তামিম হোসেন বলেন, আমাদের যমজ তিন পুত্র সন্তানের জন্ম হয়েছে। আমি ও আমার পরিবার অনেক আনন্দিত। আল্লাহের রহমতে মা ও সন্তানরা সবাই সুস্থ্য রয়েছে। তবে একসঙ্গে তিনন সন্তান কীভাবে লালন-পালন করবো তা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছি। আমরা আগে থেকেই জানতাম আমাদের তিনটি বাচ্চা হবে। সেজন্য প্রস্তুতি নিয়ে রেখে ছিলাম। তিনটি বাচ্চা গর্ভে থাকায় শিশুদের মায়ের কিছুটা কষ্ট হয়েছে। বর্তমানে আমার স্ত্রী সুস্থ্য রয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর