নোয়াখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১


নোয়াখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নোয়াখালীর সেনবাগে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.বাকের হোসেন (৫০) নামের এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। নিহত বাকের হোসেনে কবিরহাট উপজেলার যাদবপুর গ্রামের মৃত ইমাম আলীর ছেলে। শনিবার (১৩ জুলাই) দুপুরে দেড়টার দিকে সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট টু লেমুয়া কুতবেরহাট সড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে উপজেলার ছমির মুন্সিরহাট বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়ি কবিরহাটের উদ্দেশে রওয়ানা দেয় বাকের। যাত্রা পথে ছমির মুন্সিরহাট টু লেমুয়া কতুবেরহাট সড়কের গোপালপুর নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী বাকের গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সেনবাগ থানার ওসি মো: নাজিম উদ্দিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনজি থানায় এনে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা