শাহজাদপুরে পিপিভি নারীকে চাকরিতে পূর্ণবহালের দাবীতে মানববন্ধন ও সমাবেশ


শাহজাদপুরে পিপিভি নারীকে চাকরিতে পূর্ণবহালের দাবীতে মানববন্ধন ও সমাবেশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৭০ পিপিভি ( পেইড পেয়ার ভলেন্টিয়ার\') নারী তাদের চাকুরি পূর্ণবহালের দাবীতে রবিবার দুপুরে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও সমাবেশ করেছেন। শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারের টাউন মসজিদের সামনে শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পিপিভি এ্যাসোসিয়েশন, শাহজাদপুর উপজেলা শাখা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, রহিমা খাতুন। বক্তব্য রাখেন, রঞ্জিদা বেগম, সাবিনা বেগম, খালেদা বেগম, আঞ্জুয়ারা পারভীন, জোবায়দা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, সরকারি সকল নিয়ম মেনে ২০১৬ সালের ২৪ মে সারা দেশের ন্যায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ৭০ জন নারীকে শাহজাদপুরের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবার কাজে নিয়োগ প্রদান করেন। সেই থেকে আমরা অদ্যাবধী নিষ্ঠার সাথে আমরা আমাদের দায়ীত্ব পালন করে আসছি। এমন কি করোনা মহামাড়ীর মধ্যেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বের হয়ে কাজ অব্যহত রেখেছি। অথচ হঠাৎ করে গত ৩ মাস ধরে আমাদের বেতন ভাতা বন্ধ করে দিয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের আর নতুন করে চাকুরিতে আবেদন করার বয়স নেই। ফলে আমরা অন্য কোথাও কাজের সুযোগ পাচ্ছি না। এ অবষ্থায় আমরা পরিবার পরিজন নিয়ে এক বেলা আধ বেলা খেয়ে না খেয়ে দিন পার করছি। অর্থাভাবে আমাদের সন্তানদের পড়ালেখা বন্ধের উপক্রম হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল দাবী অবিলম্বে আমাদের চাকুরিতে আবারও পূর্ণবহাল করে আমাদের অসহায় পরিবার গুলোকে রক্ষা করুন।\' পরে তারা শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান ও শাহজাদপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আলীর মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।\'

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর