প্রকাশিতঃ অক্টোবর ৬, ২০২৬

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩।


মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩।
মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।মাগুরা জেলা পুলিশ সুপার জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ৫ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিট থেকে ৬ অক্টোবর রাত ৩টা ৫০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাগুরা সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের মাদক সম্রাট হিসেবে উল্লেখ করা শাহীন আলম শাহীন (৪৬)-এর বসতঘরের শয়নকক্ষ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মাগুরার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শাহীন আলম (৪৬), শাহিন আলমের স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং মাগুরা সদর উপজেলার নন্দলাল পুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।পুলিশের তথ্য অনুযায়ী, ১ নম্বর আসামি মো. শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ৬টি মামলা রয়েছে। আর ২ নম্বর আসামি সাথী খাতুনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে মাগুরা জেলা পুলিশ।মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জুয়া, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।