টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে কে রা ইট নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বালুর মাঠ এলাকায় রাতের আঁধারে বিশিষ্ট ব্যবসায়ী রতন খানের বাড়িতে ইট নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িতে থাকা তার অসুস্থ বাবা-মায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা রতন খানের বাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালার কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে রতন খানের অসুস্থ বাবা-মা অবস্থান করছিলেন। গভীর রাতে হঠাৎ ইট নিক্ষেপের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে...
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বালুর মাঠ এলাকায় রাতের আঁধারে বিশিষ্ট ব্যবসায়ী রতন খানের বাড়িতে ইট নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িতে থাকা তার অসুস্থ বাবা-মায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা রতন খানের বাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালার কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে রতন খানের অসুস্থ বাবা-মা অবস্থান করছিলেন। গভীর রাতে হঠাৎ ইট নিক্ষেপের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।ব্যবসায়ী রতন খান দৈনিক ডোনেট বাংলাদেশকে বলেন, “কেউ পরিকল্পিতভাবেই হয়তো এ জঘন্য কাজ করেছে। আমার অসুস্থ বাবা-মা বাড়িতে থাকেন। এ ধরনের ঘটনায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।”এ ঘটনায় এলাকায়ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।