যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নিজের বাড়ির সামনে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে একটি মোটরসাইকেল গ্যারেজের দুই কর্মচারীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সমু চৌধুরীর সঙ্গে ওই গ্যারেজের কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের দুই কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর দুপুর ১টা ২০ মিনিটের দিকে...
যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নিজের বাড়ির সামনে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে একটি মোটরসাইকেল গ্যারেজের দুই কর্মচারীর বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সমু চৌধুরীর সঙ্গে ওই গ্যারেজের কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের দুই কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়িতে ফিরে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে পাঠানো হয়।
সমু চৌধুরী বলেন, ‘আমার বাড়ির সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হৃদয় ও জাহাঙ্গীর নামের দুই যুবক আমাকে মারধর করেছে।’ এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।