প্রকাশিতঃ অক্টোবর ১৪, ২০২৬

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের


দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা ওড়ানোর কারণে দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান অভিজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, তেরঙ্গা ওড়ানোর কারণে সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সব দেশপ্রেমিক ও তেরঙ্গাপ্রেমী মানুষকে জাতীয় পতাকা নিয়ে সেখানে উপস্থিত হওয়ার অনুরোধ জানান তিনি। অভিজিৎ বলেন, ‘আমরা আমাদের তেরঙ্গা ওড়াব এবং মানুষকে বুঝিয়ে দেব যে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।’ যারা দিল্লিতে আসতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙ্গা মার্চ’ বের করার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে জাতীয় পতাকা দেশের গৌরব এবং তা ওড়ানো কোনো অপরাধ নয়—এ বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান সিজেপির প্রতিষ্ঠাতা। গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘এমনও হতে পারে যে আমাকেও জেলে পাঠানো হতে পারে। তবে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’ তিনি আরও বলেন, ‘আমার তেরঙ্গা আমার গৌরব এবং আমি এটি ওড়াতেই থাকব।’

সর্বশেষ :

ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা   ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে   বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ   স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক   “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন   পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র   দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র   সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের   সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের