যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক
অনলাইন নিউজ ডেক্স
পুলিশে যেন চলছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। অন্তর্বর্তী সরকারের সময় একবার পরিবর্তনের পর আবারও বদলে ফেলা হচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। ইউনূস সরকারের সময় বিপুল অর্থব্যয়ে কেনা পোশাক পরিবর্তন করে ২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের রঙে ফেরত যাচ্ছে বর্তমান বিএনপি সরকার।
গতকাল ইউনিফর্মের পরিবর্তন এনে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ
নতুন সিদ্ধান্তে মেট্রোপলিটন এলাকার পুলিশ সদস্যদের ইউনিফর্ম আগের মতো হালকা অলিভ রঙের শার্ট এবং মেট্রোপলিটন ছাড়া অন্যান্য ইউনিটের (সদর দপ্তরসহ) ইউনিফর্ম গাড় নীল রঙের শার্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয়ক্ষেত্রেই খাকি রঙের ট্রাউজার বা প্যান্ট নির্ধারণ করা হয়েছে।
অতিরিক্ত ব্যয়ে কেনা পুলিশের নতুন পোশাক, ল্যাব টেস্টে ধরা পড়ল নিম্নমান
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অ্যাক্ট, ১৮৬১ এর ধারা-১২ এ প্রদত্ত ক্ষমতাবলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ এ সংশোধন এনেছেন। সংশোধনীর অংশ হিসেবে রুল ৪ (৫) এর ক’তে উল্লেখিত ‘শার্ট আয়রন টিসি (প্যান্টন কালার কোড: ১৮-১৩০৬’ মেট্রোপলিটন পুলিশের জন্য ‘লাইট অলিভ কালার শার্ট’ এবং অন্যান্য ইউনিটের জন্য ‘ডিপ ব্লু কালার শার্ট’ দিয়ে প্রতিস্থাপিত হবে।
পুলিশের নতুন ইউনিফর্ম-বুট ক্রয়ে অনিয়ম-অস্বচ্ছতার অভিযোগ
অন্যদিকে রুল ৪ (৬) খ’তে উল্লেখিত ‘ট্রাউজার প্যান্টন কালার কোড: ১৯-৩৯০৩ কফি (শেল)’, ‘খাকি কালার্ড’ দিয়ে প্রতিস্থাপিত হবে।
এর মধ্যে দিয়ে ২০০১-০৬ সাল মেয়াদি বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলের ধাঁচে বদলানো হলো পুলিশের ইউনিফর্ম।
২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পতনের পর পুলিশের ইউনিফর্মে পরিবর্তন এনেছিল অন্তবর্তী সরকার। সেসময় আয়রন রঙের শার্ট আর কফি রঙের ট্রাউজারে ব্যাপক আলোচনা-সমালোচনার তৈরি হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের মাঝেও অসন্তোষ দেখা দিয়েছিল।
বদলে ফেলা হলো পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের ইউনিফর্ম
