রাজশাহীতে ওএমএসের চাল বিক্রিতে অনিয়ম, ডিলারের বিরুদ্ধে অভিযোগ


রাজশাহীতে ওএমএসের চাল বিক্রিতে অনিয়ম, ডিলারের বিরুদ্ধে অভিযোগ
রাজশাহী জেলার দুর্গাপুরে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির অনিয়মের অভিযোগ উঠেছে। ওএমএস ডিলার রুস্তম আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সোমবার বিকেলে কয়েকজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার সিংগা গ্রামের রাব্বেল, তহমিনা, ইস্ররাফিল ও সোহাগ খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে দুর্গাপুর সদরের থানা মোড়ের ডিলার রুস্তমের দোকানে যান। এ সময় তারা চাল কিনতে চাইলে পরিবেশক রুস্তমের ছেলে চাল নাই বলে তাদের জানান। পরে আবারও তাঁরা চাল কিনতে চাইলে তাদের সঙ্গে খারাপ আচারণ করেন রুস্তমের লোকেরা। এমন কি ভুক্তভোগীদের চাল না দিয়ে চালের বস্তা ভ্যানে তুলে অন্যজনের কাছে বিক্রি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী সিংগা গ্রামের ইস্ররাফিল বলেন, সোমবার বেলা ১১টার দিকে চাল কিনতে গেলে ডিলার রুস্তমের লোকজন আমাকে চাল দেয়নি। সেখানে তাঁরা নিজেরাই খাতায় টিপসহি করে চাল বাইরে বিক্রি করছে। অথচ আমাদের কাছে তাঁরা চাল নাই বলে জানান। ওএমএস ডিলার রুস্তম আলী বেশি মুনাফার আশায় কালোবাজারে বেশি দামে চাল বিক্রি করছে বলেও অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী। ঘটনার ব্যাপারে ওএমএস ডিলার রুস্তম আলী বলেন, তাদের অভিযোগ মিথ্যা। তারা আমার কাছে দুপুর ১টার দিকে এসে এক বস্তা চাল চেয়েছে। একজনকে এক বস্তা চাল দেওয়ার বিধান নেই। আমি তাদের বলেছি জনপ্রতি ৫ কেজি চাল পাবেন। আগামীকাল (মঙ্গলবার) আসবেন। এর বাইরে কোনো ঘটনা নেই। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর