রাজশাহীতে ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার


রাজশাহীতে ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার মসজিদ মার্কেটের সামনে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকালে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানায়, প্রায় ১ মাস ধরে ভারসাম্যহীন এই যুবক বানেশ্বরে ঘুরে বেড়াতো। পাশাপাশি ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলো, সে রাতে কখন কথায় থাকতো তা কেউ সে ভাবে খেয়াল করেনি কখনও। বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল বলেন, নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। সে একজন পাগল, বানেশ্বরে কিছু দিন ধরে তাকে দেখা যেত।হঠাৎ সকালে শুনি তিনি মসজিদ মার্কেটের আউয়াল এর দোকানের সামনে মরে পরে আছে। তাকে দেখে পুঠিয়া থানায় খবর দিলে ওসি সাহেব এসে দেখে ভারসাম্যহীন মানুষিক পাগল অসুস্থ তাই তিনি রাতের যে কোন সময় মারা গেছে। তাই তাকে দাফনের জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আমি বানেশ্বরের কোন কবরস্থানে তাকে দাফনের জন্য ব্যবস্থা নিচ্ছি। এব্যাপারে পুঠিয়া থানার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, অজ্ঞাত নিহত ঔ যুবক মানসিক ভারসাম্যহীন রুগী ছিলো।তাকে স্থানীয়রা কিছুদিন ধরে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছে।তার নাম পরিচয় জানা যায়নি। তার কোন পরিচিত লোকজন না পাওয়ায় মরদেহটি উদ্ধার করে বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালের কাছে লাঁশ দাফনের জন্য হস্তান্তর করে দিয়েছি, তিনি দাফন করবেন।

সর্বশেষ :

হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য?   হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য? বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা   বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’   ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’ বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল   বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার   সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির   ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা   অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ   শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ