রাজশাহীতে মোটরসাইকেল-ভুটভুটি সংঘর্ষ নিহত-১


রাজশাহীতে মোটরসাইকেল-ভুটভুটি সংঘর্ষ নিহত-১
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার কামারপাড়া বাজারে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইক আরোহী উপজেলার রায়ঘাটি গ্রামের আসাদের ছেলে সেলিম (২৫)। আহতরা একই গ্রামের মুনতাজের ছেলে শাকিল (২৬) ও রহিমের ছেলে দেলোয়ার (২৪)। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সেলিম, শাকিল, দেলোয়ার এক সাথে তিনজন দেশীয় চোলাই মদ পান করে এ্যাপাচি মোটরসাইকেল যোগে বেপরোয়া গতিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার সাবাইহাট বাজারে যাওয়ার পথে কামারপাড়া বাজারে পৌঁছা মাত্রই অপরদিক হতে আসা অজ্ঞাত নামা একটি ভুটভুটি সাথে ধাক্কা লেগে তারা গুরুতর জখম হয়। সেখানে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদেরকে ফায়ার সার্ভিসের সহোযোগিতা উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত বলে ঘোষণা করেন, অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার বিষয়ে মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার নিতাই চন্দ্র বলেন, কামারপাড়া বাজারে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। স্থানীয়রা জানান, মাদক সেবন করায় এমন অনাকাঙ্কিত দুর্ঘটনা ঘটেছে। আমরা আহতদের উদ্ধারের সময় তাদের মুখ থেকে মদের বাজে দূর্গন্ধ পায়। পরে তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করায়। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো, অজ্ঞাত ভুটভুটি চালক পলাতক রয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর