রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার


রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার
রাজশাহীর চারঘাট থেকে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা মো. রাব্বি মন্ডল (১৮) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। এ সময় ভিকটিমকেও উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, ১০ আগস্ট ভোর ৫টা ১৫ মিনিটে চারঘাট থানার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়। তিনি পাবনার সুজানগর উপজেলার মহব্বতপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী।স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত রাব্বি তাকে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত।বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে ক্ষতি করার পরিকল্পনা করে। ১৪ জুলাই সকাল ১০টার দিকে স্কুলের সামনে থেকে সহপাঠীর মাধ্যমে ডেকে নিয়ে একটি অজ্ঞাত সিএনজিতে জোরপূর্বক তুলে নেয় রাব্বি ও তার সহযোগীরা। এ ঘটনায় ভিকটিমের মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।মামলার পর র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মূলহোতাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ :

ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ   ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস   বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ   ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!   উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী   আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি   ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস   রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড়   প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড়