রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী থেকে র‌্যাব-৫ হেরোইনসহ মাদক ব্যবসায়ী হাসিবুল হাসান হাসিবকে (২৭) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হাসিব ময়মনসিংহ জেলার কাশার জেলরোডের বাসিন্দা। র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রয় করে আসছিলেন। র‌্যাব-৫-এর সিপিএসসি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হাসিব মাদারপুর এলাকায় সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামির দেহ তল্লাশি করে ৩৯ গ্রাম হেরোইন, ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি ডিজিটাল ওয়েট মেশিন এবং ১৯ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। র‌্যাব সূত্র জানায়, ধৃত হাসিব এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজের পেশার আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন যাবত হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। র‌্যাব-৫ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর