রাণীশংকৈলে স্ত্রীকে ‘হত্যার’ পর থানায় স্বামীর আত্মসমর্পণ


রাণীশংকৈলে স্ত্রীকে ‘হত্যার’ পর থানায় স্বামীর আত্মসমর্পণ
ঠাকুরগাঁও রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে রাবেয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী নাজমুল ইসলাম। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে হঠাৎ নাজুমল তাঁর স্ত্রী রাবেয়ার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। আঘাতের পরেই রাবেয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের অন্য সদস্যরা-সহ স্থানীয়রা রাবেয়ার চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ডোনেট বাংলাদেশ কে বলেন, নাজমুল হোসেন তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার পর নিজেই থানায় এসেছেন। ঘটনা জানার পর তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা