প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩

রুমা ছাড়া বান্দবানের অন্য উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা


রুমা ছাড়া বান্দবানের অন্য উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে রুমা উপজেলায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ফলে রুমা উপজেলা ছাড়া জেলার অন্য ছয়টি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। শুক্রবার সন্ধ্যায় দুইমাস পর বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের এ নিষেধাজ্ঞা বাতিল করা হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানের কারণে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে রুমা এবং রোয়াংছড়ি দুটি উপজেলায় গতবছরের ১১ ডিসেম্বর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিষেধাজ্ঞার দুইমাস পর শুক্রবার সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বাতিল করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে রুমা উপজেলায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হওয়ায় নিরাপত্তা বিবেচনায় রুমা ও রোয়াংছড়ি দুটি উপজেলায় ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ১১ ডিসেম্বর। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রোয়াংছড়ি উপজেলা অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। রুমা উপজেলা ব্যতীত জেলা অন্য ছয়টি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণা, শিপ্পি পাহাড়সহ দর্শণীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা।

সর্বশেষ :

মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’।   মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’। মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা।   মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা। মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার।   মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার। তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা