লালন আখড়ায় পুলিশ মোতায়েন

কু‌ষ্টিয়ার কুমারখালী উপ‌জেলার ছেঁউড়িয়ায় অব‌স্থিত বাউল সম্রাট ফ‌কির লালন শাহের আখড়াবা‌ড়ি‌তে নিরাপত্তা জোরদার করা হ‌য়ে‌ছে।


লালন আখড়ায় পুলিশ মোতায়েন
শ‌নিবার (৬ সে‌প্টেম্বর) বেল‌া ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবে‌শের প্রধান গে‌টে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। পু‌লিশ বল‌ছে,গতকাল রাজবাড়ীতে মাজা‌রে হামলাসহ কিছু ইস‌্যু মাথায় রে‌খে জেলায় বাড়‌তি নিরাপত্তা জোরদার করা হ‌য়ে‌ছে। এরই অংশ হি‌সে‌বে লালন আখড়াবা‌ড়ি‌তে পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে। বেলা সা‌ড়ে ৩টার দি‌কে ফ‌কির লালন শা‌হে্র আখড়াবা‌ড়ি‌তে গি‌য়ে প্রবেশ গে‌ট পার হ‌য়ে ভেতরে ডানপা‌শে গোলঘ‌রের সাম‌নে কথা হয় পু‌লি‌শের সহকারী উপপ‌রিদর্শক (এএসআই) আলম হো‌সেনের সাথে। আরও পড়ুন: তিন দিনব্যাপী লালন আয়োজন, ওয়েবসাইটে তুলে ধরা হবে উৎসবের ব্যয়ের হিসাব লালন আখড়াবা‌ড়িতে পু‌লিশ মোতায়‌নের বি‌শেষ কোনো কারণ আছে কিনা জান‌তে চাইলে তি‌নি ব‌লেন, আপনার জা‌নেন গতকাল রাজবাড়ী‌তে মাজার কে‌ন্দ্রিক এক‌টি ঘটনা ঘ‌টে‌ছে। সম্ভবত সেই জায়গা থে‌কে বাড়‌তি সতকর্তার কার‌ণে আমা‌দের পু‌লিশ লাইন থে‌কে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে কু‌ষ্টিয়া জেলা পু‌লিশ সুপার(এস‌পি) মো. মিজানুর রহমান জানান, কিছু ইস‌্যু নি‌য়ে বাড়‌তি নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হ‌য়ে‌ছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ   চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ   শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ   রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে   ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি   আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও   মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও   হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি   কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি