প্রকাশিতঃ নভেম্বর ৫, ২০২৫

শালিখায় তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


শালিখায় তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাগুরার শালিখায় তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (দ্বিতীয় পর্যায়ে) উদযাপন উপলক্ষে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় ধনেশ্বরগাতি ইউনিয়ন ফুটবল একাদশ শালিখা ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ধনেশ্বরগাতী ইউনিয়ন একাদশের প্রণয় মন্ডল। রেফারি ছিলেন, তুষার মুন্সি, সহকারী রেফারি সহাদেব দত্ত, মোঃ ফারুক হোসেন ও মনিরুল ইসলাম। খেলায় ধারাভাষ্য দেন শম্ভু মৈত্র ও আবু জাফর লাল। খেলায় প্রচুর দর্শক সমাগম লক্ষ্য করা যায়।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’