প্রকাশিতঃ নভেম্বর ১১, ২০২৫

শালিখায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


শালিখায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিকরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায়, মাগুরার শালিখায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে (১০ নভেম্বর) সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন৷ দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগন অংশগ্রহণ করে। প্রশিক্ষণ দেন গ্রাম আদালত এর শালিখা উপজেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াছ হোসেন, মাগুরা সদর উপজেলার সমন্বয়কারী শিউলী আক্তার৷ এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ হুসাইন শিকদার,আরজ আলী বিশ্বাস,সিরাজ উদ্দিন মন্ডল,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷ এই প্রশিক্ষণের মাধ্যমে, স্থানীয় পর্যায়ে (ডিএমআই) পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাদের দ্বায়িত্ব কর্তব্য নিয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিকেন্দ্রীভূত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা উপস্থাপনা চ্যালেঞ্জ সমূহ বিস্তারিত আলোচনা করা হয়।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’