শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
প্রধান সম্পাদক
শুরু হয়েছে বাঙালির ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। খ্রিষ্ট্রীয় ক্যালেন্ডারে দ্বিতীয় এ মাসটির আগমনের সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবগাঁথা; বাঙালির অর্জনের গল্প।
ফেব্রুয়ারি বাঙালির কাছে শুধুই একটি মাস নয়। এটি আত্মত্যাগ, প্রতিবাদ ও ভাষাভিত্তিক পরিচয় অর্জনের মাস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গের মধ্য দিয়ে বাঙালির জাতীয় জীবনে প্রতিষ্ঠিত হয় মাতৃভাষার অধিকার।
৫২ থেকে ২৬। দীর্ঘ ৭৪ বছরে এমন রক্তমাখা ইতিহাস আর আত্মত্যাগ গোটা বাংলাকে করেছে গৌরাবান্বিত। তাই তো, ৫৬ হাজারের বর্গমাইল পেরিয়ে বাংলা ভাষা এখন বিশ্বের, বিশ্বের এবং বিশ্বের।
সমসাময়িকতার প্রসঙ্গে ভাষার বহমান যাত্রা নিয়ে প্রশ্ন থাকে অনেক। তবে উত্তর একটাই, এসবই আমার ভাষা, আমার বাংলা ভাষা।
ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালে। ওই বছর ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।