প্রকাশিতঃ সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্রীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া গেছে।


শ্রীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া গেছে।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা গ্রামের আনোয়ারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহেনা আক্তার শ্রীনগর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, প্রজেক্টর, প্রিন্টার, রাউটার, স্পিকার, পানির কল, কাপড়, ফ্রিজ ও কাচের মালামালসহ বিভিন্ন সরঞ্জাম। অভিযোগে উল্লেখ করা নির্দিষ্ট মূল্যের মালামালের দাম প্রায় ১ লাখ ৬৯ হাজার টাকা। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে।

সর্বশেষ :

৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ   ৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার   পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের   শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার   ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা   ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির   সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই   সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা   কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা