শ্রীপুরে সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, এলজিইডিতে দুদকের অভিযান।


শ্রীপুরে সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, এলজিইডিতে দুদকের অভিযান।
মাগুরার শ্রীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা কার্যালয়, ফিল্ডে সরেজমিন পরিদর্শন করে দুদক ঝিনাইদহ কার্যালয়ের একটি টিম। দুদকের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রহমান বলেন, মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নে ছোটউদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চন্ডীবর কালীমন্দির পর্যন্ত এলজিইডির ১০৪২ মিটার সড়ক নির্মাণের কাজ চলছে। কিন্তু ওই সড়কের মধ্যে বৈদ্যুতিক চারটি খুঁটি আছে। যা অপসারণ না করায় সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না এবং কাজ আটকে আছে—এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা সরেজমিনে এলজিইডি বাস্তবায়নাধীন ওই সড়ক পরিদর্শন করে দেখেছি বৈদ্যুতিক খুঁটিগুলো বিদ্যমান আছে, যা এখনো সরানো হয়নি। তিনি বলেন, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার এবং মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের ডিজিএমের সঙ্গে কথা বলেছি, কিছু ডকুমেন্টস সংগ্রহ করেছি। আমরা মাগুরা অফিস থেকেও কিছু ডকুমেন্টস সংগ্রহ করবো। এই ডকুমেন্টসগুলো যাচাই-বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। পরবর্তীতে কমিশনের নির্দেশের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন দুদক ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রহমান, এএসআই মো. মহাসিন হাসান, উচ্চমান সহকারী তপন কুমার চৌধুরী, কন্সটেবল মো. কামরুজ্জামান। দুদকের অভিযানের বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, শ্রীপুর উপজেলার আমলসার হাট আমলসার ইউপি অফিস হতে ছোট উদাস বাস্তবায়নাধীন সড়কে চারটি বৈদ্যুতিক খুঁটি থাকায় সড়কে নির্মাণকাজ ব্যাহত হচ্ছিল—এমন অভিযোগ দুদকের কাছে আসে। যার প্রেক্ষিতে আজ দুপুরে দুদকের একটি টিম আমাদের অফিস পরিদর্শন করেন এবং কিছু ডকুমেন্টস সংগ্রহ করেন। কিন্তু ওই সড়কের সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমআর কন্সট্রাকশন ইতোমধ্যে বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য ১৩ এপ্রিল মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর অর্থ পরিশোধ করেছে, এ ছাড়া দুদকের প্রতিনিধি দল সরেজমিনে প্রকল্পের সাইড পরিদর্শন করে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে সড়ক নির্মাণের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। কি কারণে অফিসে দুদকের পরিদর্শন—এ বিষয়ে জানতে চাইলে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের ডিজিএম মো. শামীম উদ্দিন সাংবাদিকের কাছে কিছু বলতে চাননি।

সর্বশেষ :

আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ   আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার   কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়   জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার   আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার   বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’   আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের   ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন   পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন