শ্রীপুরে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা


শ্রীপুরে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
মাগুরা শ্রীপুর উপজেলার চরজোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া (১২) নামে এক ছাত্রী গলায় কাপড় পেচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। পারিবারিক সুত্রে জানা যায়, গত বেশ কিছুদিন যাবত তার পিতার কাছে লেহেঙ্গা কিনে দিতে বলে কিন্তু তার পিতা কিনে দেয়নি। আজ ১৮ মে রবিবার সকালে আবারো কাপড়ের কথা তার বাবাকে বললে বাবা রাগারাগি করে বাজারে চলে যায়। এদিকে সোনিয়া অভিমান করে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তার বাবা বাজার থেকে এসে সোনিয়াকে ডাকাডাকি করে দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভিতর থেকে ছিটকানি দিয়ে আটকানো। তখন সে ডাকাডাকি করলে পাশের বাড়ির সোবানের স্ত্রী লাবনী জালনা দিয়ে উঁকি দিয়ে দেখে ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে ঝুলছে সোনিয়া। পরে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত লাশ উদ্ধার করে শ্রীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোনিয়া উপজেলার চরজোকা গ্রামের মোঃ সুমন কাজির মেয়ে।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা