সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু


সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু
দৈনিক ডোনেট বাংলাদেশে পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের ইউনিট-৩ এ পোকা-মাকড় নিধনের জন্য ওষুধ প্রয়োগ করা হয়েছে। আজ সকালে ওয়ার্ড ক্লিনারদের মাধ্যমে এই ওষুধ ছিটানো হয় বলে জানা গেছে। ত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের অন্যান্য ওয়ার্ড ও ইউনিটেও একই ধরনের সমস্যা বিদ্যমান থাকলেও এখন পর্যন্ত শুধুমাত্র ১৫ নম্বর ওয়ার্ডের ইউনিট-৩ এ এ কার্য্যক্রম পরিচালনা করা হয়েছে। তারা দ্রুত হাসপাতালের সব ওয়ার্ড ও ইউনিটে একইভাবে ওষুধ প্রয়োগ করে রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।