প্রকাশিতঃ অক্টোবর ৩১, ২০২৩

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ


সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ
রাজধানীতে পেশাগত দায়িত্ব পালনকালে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছে। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবলিম্বে হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়। রাণীশংকৈল প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ আন্দোলনে অংশ নিয়েছেন। সেখানে বক্তারা বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ চলাকালে সাংবাদিকদের ওপর যে হামলা, নির্যাতন ও হয়রানি করা হয়েছে তা সাংবাদিকতা পেশার জন্য বড় ধরনের হুমকি ও উদ্বেগজনক। সাংবাদিকরা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরে। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের খবর প্রকাশ করার সময় তারা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানোর পাশাপাশি এটি করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। তারা আরও বলেন, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও নির্যাতন ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও আহতদের সরকারী ভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারা দেশে আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ। সংবাদকর্মী রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিবাদ সমাবেশে আসা সাংবাদিকরা রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী .উক্ত প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন.স্বাধীন বাংলা নিউজের নির্বাহী সম্পাদক এ কে আজাদ. পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আর টিভি এর স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল. সাধারণ সম্পাদক নুসরতে খোদা ..আনিসুর রহমান বাকি. আশরাফুল আলম. হুমায়ুন কবির.রফিকুল ইসলাম. মাহবুব আলম. প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশসহ অন্যান্য সদস্যরা, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আন্দোলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

সর্বশেষ :

মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’।   মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’। মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা।   মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা। মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার।   মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার। তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা