সাংবাদিক নাদিমের খুনীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি শাহজাদপুরে মানববন্ধন


সাংবাদিক নাদিমের খুনীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি শাহজাদপুরে মানববন্ধন
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌরএলাকার প্রানকেন্দ্র মনিরামপুর বাজারে প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন পালিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থকে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, এম এ জাফর লিটন, ওমর ফারুক, ফারুক হাসান কাহার, রাসেল সরকার প্রমুখ। বক্তারা বলেন, শুধু গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার করলেই চলবে না। অবিলম্বে সাংবাদিক নাদিমের খুনীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ২০১৭ সনে শাহজাদপুরে সমকাল প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও অদ্যবধি শিমূল হত্যার বিচার শুরু হয়নি। মানববন্ধন থেকে বক্তরা অবিলম্বে সাংবাদিক নাদিম ও শিমুল সহ দূর্বৃত্তদের হাতে খুন হওয়া সকল সাংবাদিকের খুনীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।, উল্লেখ্য, দূর্ণীতি ও নারী কেলেংকারী সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার দলবল সাংবাদিক নাদিমকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। পরদিন বিকেলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর