সাতক্ষীরার আম বাজারে আসবে ৯ মে


সাতক্ষীরার আম বাজারে আসবে ৯ মে
ভৌগোলিক কারণে দেশে প্রথম আম পাকে সাতক্ষীরায়। তাই মৌসুমের প্রথম আম পেতে ফলপ্রেমীদের কাছে সাতক্ষীরার আমের চাহিদা বেশি। ইউরোপের বিভিন্ন দেশে প্রতি বছর রপ্তানিও হয় সাতক্ষীরা জেলার আম। এ বছর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী প্রথম পর্যায়ে আগামী ৯ মে থেকে সাতক্ষীরার গোপালভোগ, বোম্বাই, গোলাপঘাস, বৈশাখীসহ কয়েকটি প্রজাতির আম দেশের বাজারে উঠবে। এছাড়া পর্যায়ক্রমে ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ল্যাংড়া ও ১০ জুন আম্রপালি আম গাছ থেকে নামাতে ও বাজারজাত করতে পারবেন বাগানের মালিকরা। রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামসহ জেলার সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা। এ সময় সভায় জানানো হয়, নির্ধারিত দিনের আগে আম বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা কার্বাইড বা কেমিক্যাল দিয়ে অপরিপক্ব আম পাকাবে, তাদের জেলে পাঠানো হবে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ   চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ   শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ   রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে   ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি   আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও   মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও   হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি   কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি