সিংড়া খাল পরিচ্ছন্ন অভিযানে ইউএনও


সিংড়া খাল পরিচ্ছন্ন অভিযানে ইউএনও
নাটোরের সিংড়া পৌর শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ গ্রহণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। শনিবার সকাল ৯টা হতে পরিচ্ছন্নতার শুরুতেই সিংড়া কেন্দ্রীয় মসজিদ থেকে চাঁদপুর মসজিদ পর্যন্ত ১ কিলোমিটার হাটসিংড়া খালের আবর্জনা পরিস্কার করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও ইউএনও মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া পৌরসভার প্রধান সহকারী মো. জিল্লুর রহমান, সিআই মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ইউএনও মাজহারুল ইসলাম জানান, আমি যোগদানের পর জেনেছি এই খালটি দীর্ঘ প্রায় এক যুগ ধরে দখল-দূষণে জর্জড়িত। সিংড়া শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সবসময় দূর্গন্ধ ছড়ায়। এ কারণে এ খালটি পরিচ্ছন্ন করতে উদ্যোগ নিয়েছি। এছাড়া পৌরসভায় যদি অপরিচ্ছন্ন ও ময়লার ভাগাড় থাকে তাও পরিচ্ছন্ন করা হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। এরপর ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান