সিরাজগঞ্জের রায়গঞ্জ দখল আর দূষণে অস্তিত্ব সংকটে মরে যাচ্ছে সরস্বতী নদী


সিরাজগঞ্জের রায়গঞ্জ দখল আর দূষণে অস্তিত্ব সংকটে মরে যাচ্ছে সরস্বতী নদী
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভিতর দিয়ে বয়ে যাওয়া ফুলজোর নদীর শাখা সরস্বতী নদীটি পানি শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে খনন না করায় দখল নিয়ে এই নদীর বুকজুড়ে চলছে নানা ধরনের ফসলের চাষাবাদ এতে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। সেচের অভাবে নদীর দুই পাড়ের জমিগুলোতে ফসল ফলাতে পারছেন না স্থানীয় কৃষকরা। সরকার নদীটি খননের উদ্যোগ নিলে পাল্টে যেতে পারে এই এলাকার কৃষি চিত্র\'। সরেজমিনে গিয়ে দেখাযায় উপজেলার নলকা ইউনিয়নের কুমাজপুর মৌজার সাহেবগঞ্জের মুরাদপুর গ্রাম থেকে সরস্বতী নদীটি শুরু হয়ে অন্য উপজেলায় ঢুকে পড়েছে। দীর্ঘ পথ ঘুরে এলে নাদীটিতে মাটি পড়ে ভরাট হওয়ায় কিছু প্রভাবশালী ব্যক্তি নদী দখল নিয়ে ঘর তুলছে ও বিভিন্ন ধরনের চাষাবাদ করছে। একদিকে শুকনো মৌসুমে নদীর তীরবর্তী কৃষকেরা পানির অভাবে ফসলী জমিতে সেচ দিতে পারছেনা\'। আর বর্ষা মৌসুমে নদীটি ভরাট হয়ে এলাকা প্লাবিত হলেও নদীতে পানি থাকে মাত্র এক মাস। এরপর নদীটি আবার সেই মরা খালেই পরিণত হয়। নলছীয়া গ্রামের জলিল মিয়া, ও আদর্শ গ্রামের রফিকুল ইসলাম জানান\' নদীটি দখল আর দূষণের কারণে সরু হয়ে গেছে।কয়েক বছর আগেও নদীর অধিকাংশ স্থানের গভীরতা ১৫-১৬ ফুট ছিল। এখন সেই গভীরতা কমে ৫-৬ ফুট হয়েছে।বর্ষা মৌসুমে কিছু সময় পানি থাকলেও বাকি সময় শুকনা খটখটে থাকে।পানি না থাকায় নদীর বুকে জেগে ওঠা চরে যার যার জমির সামনের জায়গায় দখল নিয়ে বিভিন্ন ধরনের ফসল আবাদ করছেন। নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক বলেন,সরস্বতী নদীটি খননের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দিয়েছে। রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কনা মন্ডল জানান, সরস্বতী নদীটির বিষয়ে আমার জানা ছিলনা। বিএডিসির কর্মকর্তার সাথে আলোচনা করে নদী খননের ব্যবস্থা করব।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি