সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর আরও ২ লাশ উদ্ধার


সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর আরও ২ লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দের ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এতে নদীতে নিখোঁজ হওয়া তিন বন্ধুর মরদেহ উদ্ধার করল তারা। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোড় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেল ৪টার দিকে ফুলজোড় নদীতে গোসলে নেমে ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বিশ্বনাথ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও ইমরুল হাসানের ছেলে সারজিল ইসলাম (১৬) নিখোঁজ হয়। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে ৯ম শ্রেণীর শিক্ষার্থী। কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার আমরা উদ্ধার অভিযান চালিয়ে রাফি নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছিলাম। তবে, নদীর গভীরতা বেশি হওয়ায় বাকি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাজশাহীর ডুবুরি দলকে বিষয়টি জানানো হলে রবিবার সকালে ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে তারা। রাজশাহী ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, ফুলজোড় নদীতে টানা দুই ঘণ্টা কাজ করার পর ২০ মিনিটের ব্যবধানে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ :

lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ