সিরাজদিখানে ৩ ভাইকে কুপিয়ে পিটিয়ে জখম আদালতে মামলা।


সিরাজদিখানে ৩ ভাইকে কুপিয়ে পিটিয়ে জখম আদালতে মামলা।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় আদালতে মামলা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে  মোঃ রাজু খান (৩৫) বাদি হয়ে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা  দায়ের করলে আমলি আদালত ২ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে সিরাজদিখান থানাকে এফআইআর হিসাবে গ্রহন করার জন্য নির্দেশ  দিয়েছেন।ওই আদালতে ব্রেঞ্চ সহকারী (পেশকার) সুমন ভূইয়া বিষয়টি  নিশ্চিত করেছেন। মামলার এজাহার ও বাদির সাথে কথা বলে জানাগেছে, ব্যাবসায়ী সংক্রান্ত বিরোধ নিয়ে সিরাজদিখান উপজেলার রাজনগর গ্রামের মোঃ আনোয়ার হোসেন গংদের সাথে মামলার বাদি রাজু খান ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। রাজু খান সিরাজদিখান উপজেলা সংগ্লগ্ন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার আকবর নগর গ্রামের মোঃ ফিরোজ মিয়ার ছেলে।  গত ২৬ জুলাই সন্ধার দিকে রাজু খানের দুই ভাই সজিব ও সিয়াম বাড়ি হতে ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে  বিদেশ  যাওয়ার জন্য জমা  দিতে পাশের খাসনগর বাজারে যাচ্ছিলো। পথমধ্যে তারা সিরাজদিখান উপজেলার রাজনগর দ্বীণিয়া মাদ্রাসার সামনের রাস্তায় অটো গাড়িতে উঠার সময় রাজনগর গ্রামের আনোয়ার, উজ্জ্বল, আরিফুল, শহিদুল্লাহসহ ৪/৫জন তাদের উপর হামলা চালিয়ে সজিব মিয়ার কপালে ও গলায় ধারালো চাপাতি ও ছুড়ি দিয়ে কুপিয়ে সিয়ামকে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় রাজু মিয়া চিৎকার শুনে ভাইদের উদ্ধার করতে এগিয়ে গেলে তার হাতে কুপিয়ে তাকেও জখম করে। পরে এলাকাবাসী তাদের  উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে চিকিৎসা প্রদান  করে।এ ব্যাপারে মামলার বাদি রাজু খান বলেন, আমি  ইট বালুর ব্যাবসা করি। আনোয়ার দির্ঘদিন  যাবৎ আমার ব্যবসার মধ্যে ঝামেলা করে আসছে। সেদিন ওরা আমার দুই ভাইকে রাস্তায় পেয়ে কুপিয়ে জখম  করে তাদের কাছ হতে ২ লক্ষ ৫০হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পরে আমি আমার  ভাইদের উদ্ধার করতে গেলে ওরা আমাকেও কুপিয়েছে। আমি  সিরাজদিখান থানায় মামলা করতে গিয়েছিলাম  কিন্তু  থানায় আমাদের মামলা না নেওয়ায় আমি আদালতে এসে মামলা করলাম।

সর্বশেষ :

বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী   বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর   মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত   মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে   ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত প্রসিকিউটরের দেশত্যাগ, নিষেধাজ্ঞার তথ্য জানালেন চিফ প্রসিকিউটর   ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত প্রসিকিউটরের দেশত্যাগ, নিষেধাজ্ঞার তথ্য জানালেন চিফ প্রসিকিউটর সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও অন্তর্ভুক্তির তাগিদ   সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও অন্তর্ভুক্তির তাগিদ তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো   তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল   বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল