প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৫

সিলেটে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১


সিলেটে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জীবন আহমেদ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে। জানা যায়, জীবন আহমেদ হাইট্রলিক ড্রাম ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জের উদ্দেশে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি অপর একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন জীবন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানীর মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’