সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত অন্তত ৩


সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত অন্তত ৩
সুদানের সেনাবাহিনী এবং একটি আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খার্তুমে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। সুদানের প্যারামিলিটারি গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সঙ্গে সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের এই সংঘর্ষ হয়। প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টিভি এবং সেনা সদর দপ্তরে সংঘর্ষের সময় বাসিন্দারা বন্দুকযুদ্ধ এড়িয়ে স্থান ত্যাগ করেন। দারফুর অঞ্চলের শহরসহ দেশের অন্যত্রও সহিংসতার খবর পাওয়া গেছে। এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে। সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অন্যদিকে সুদানের সরকারি বাহিনী এক বিবৃতিতে বলছে, তারা এখনো দেশের সব ঘাঁটি ও বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে, এবং খার্তুম শহরের কৌশলগত জায়গাগুলো দখল করার জন্য \'শত্রুপক্ষের\' চেষ্টার মোকাবিলা করছে। জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতাসীন হবার পর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি