সেতু না থাকায় চরম দুর্ভোগে সদিয়া ইউনিয়নের ১৫ টি গ্রামের মানুষ


সেতু না থাকায় চরম দুর্ভোগে সদিয়া ইউনিয়নের ১৫ টি গ্রামের মানুষ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বেতিল বাজার সংলগ্ন বেতিল গ্রাম এলাকায় প্রদান সড়কের সাথে সংযোগ সেতু না থাকায় প্রায় দুই যুগ ধরে চরম দুর্ভোগে পৌহাচ্ছেন সদিয়া ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ। বিভিন্ন জনপ্রতিনিধি বারবার প্রতিশ্রুতি দিলেও তা রয়ে গেছে কথার ফুলঝুরিতে। বাস্তবে এর কোন প্রতিফলন ঘটেনি।, একটি সেতুর অভাবে প্রায় ২যুগ ধরে নৌকায় নদী পার হচ্ছেন এখানকার শতশত নারী-পুরুষ শিক্ষক শিক্ষার্থীরা। প্রায় দুই যুগ থেকে অদ্যাবধি সদিয়া এলাকাবাসী রয়েছে চরম অবহেলিত। স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি এসে সেতু নির্মাণের আশ্বাস দিয়ে গেলেও এখানে নির্মাণ হয়নি একটি ছোট সেতু। তাই চরম ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন ১৫ টি গ্রামের হাজারও মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে মারাত্মক ঝুঁকি নিয়ে নদী পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। হাটবাজার সহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রোগী নিয়েও যেতে হলেও পার হতে হয় এই খেয়া। সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীতে নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ। নদীর ওপারে রয়েছে প্রাথমিক বিদ্যালয় , স্কুল,কলেজ, মাদ্রাসা, হাটবাজার, হাসপাতাল । যার কারণে জরুরি প্রয়োজনে এই ছোট খেয়া নৌকাতেই পারাপার হতে হচ্ছে এলাকাবাসীদের। দুই যুগেও একটি সেতু নির্মাণ না হওয়ায় হতাশ গ্রামবাসী। নদীতে সেতু না থাকায় সদিয়া ইউনিয়নের ১৫টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার। স্থানীয় বাসিন্দা ৬০ বছর বয়সী বৃদ্ধ বাহাদুর জানান, যৌবনকাল থেকে সেতু তৈরি হবে হবে বলে শুনছি বুড়ো হয়ে গেলাম এখনও হয়নি মরার আগেও এ সেতু দেখে যেতে পারব কিনা জানিনা। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সাথে কথা হলে তারা জানান খুব শীঘ্রই সেতুটি হবে ইনশাআল্লাহ

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর