প্রকাশিতঃ আগস্ট ১৪, ২০২৬

সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা


সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা
ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ও টাকা ছিনিয়ে নিল যুবদলকর্মীরা। বুধবার বিকালে স্কুল ছুটির পর মতিগঞ্জ আর.এম হাটকে উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে রক্ষা পায় ওই তরুণী। বিষয়টি তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি। জানা যায়, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মতিগঞ্জ আর.এম হাটকে উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলের এক ছাত্রীকে টিনশেড একটি ঘরে আটকে রেখে মারধোর এবং দাবি করে ২ যুবক। অপর এক যুবক মেয়েটির পক্ষে কথা বলেন। তার নাম মিরাজুল ইসলাম। তাকেও এক পর্যায়ে মারধোর ওই ২ যুবক। মিরাজ বলেন, তার সহপাঠী (ভুক্তভোগী ছাত্রী) স্কুল ছুটির পর কথা বলছিলেন। এমন সময় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেজবাউল রোমান এর সহযোগী স্থানীয় যুবদলকর্মী অয়ন (২১) ও মেহেদি (২২) তাদের নির্জন স্থানে নিয়ে যায়। দুজনকে মারধোর করে টাকা দাবি করে এবং তাদের মোবাইলে ভিডিও ধারন করে। এক পর্যায়ে স্কুল ছাত্রী কানের দুল এবং উভয়ের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। এব্যারে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোজবাউল রোমান বলেন, তারা দলীয়কর্মী। এ কারণে সম্পর্ক আছে, তবে তাদের ব্যক্তিগত অপরাধের দায় নিবে না যুবদল। সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম বলেন, জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেওয়ার পর পুলিশ পৌঁছার আগেই উভয় পক্ষ পালিয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিও তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ :

মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার।   মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার। তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল   রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা   মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা