সোনারগাঁয়ে স্কুল শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরি


সোনারগাঁয়ে স্কুল শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরি
সোনারগাঁয়ের জয়রামপুর গ্রামে গীতালী বর্মন নামের স্কুল শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোন এক সময় চুরির ঘটনা ঘটে। চোরের দল ওই শিক্ষিকার জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে শিক্ষিকা বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, উপজেলার পৌর এলাকার জয়রামপুর এলাকার মৃত ভানু চন্দ্র বর্মনের স্ত্রী সকাল ৯ টার দিকে ঘরে তালা দিয়ে স্কুলে চলে যায়। বিকেল ৩.৪০ মিনিটে ঘরের দরজা খুলে রুমে ঢুকে রুমের পেছনের জানালার গ্রীল কেটে ঢুকে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ, ১২ টি শাড়ী সহ ৪ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পাশ্ববর্তী ইব্রাহিম মিয়ার ছেলে মো. ফয়সালকে দায়ী করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর আগেও সে তার বাড়িতে প্রবেশ করে চুরি ঘটনা ঘটিয়েছে। স্কুল শিক্ষিকা গীতালী বর্মন বলেন, স্কুলে যাওয়ার পর আমার বাড়ির জানালার গ্রীল কেটে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এর আগেও ফয়সাল আমার বাড়িতে চুরি করেছে। মাদকাসক্ত হয়ে বিভিন্ন সময়ে আমার বাড়িতে এসে হামলা ও ভাংচুর করে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চুরির ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে।

সর্বশেষ :

দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক   দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ   পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত   ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ   ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান   ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার   সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু   সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু