স্কুলছাত্রকে কুপিয়ে জখম করল কিশোর গ্যাংয়ের সদস্যরা
অনলাইন নিউজ ডেক্স
মাদারীপুরে বাসায় ফেরার পথে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই স্কুলছাত্রের নাম শাহরিয়ার আহমেদ (১৪)। সে শহরের মাস্টারকলোনি এলাকার গোলাম আজমের ছেলে এবং আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে শাহরিয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু। বন্ধুদের সঙ্গে আড্ডা শেষ করে রাত ৯টার দিকে শাহরিয়ার একাই বাসায় ফিরছিল। এ সময় কয়েকজন কিশোর শাহরিয়ারের গতিরোধ করে। পরে তাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় শাহরিয়ারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে গুরুতর আহত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রিয়াদ মাহামুদ বলেন, ‘ওই স্কুলছাত্রের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। তার পিঠে ১৪টা সেলাই দিতে হয়েছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। আমরা আমাদের সাধ্যমতো ওই রোগীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।’
আহত ওই স্কুলছাত্রের বোন তাসমিয়া আক্তার বলেন, ‘এলাকায় অনেক মারামারি হয়েছে। কিন্তু আমার ভাই কোনো মারামারির সঙ্গে জড়িত নয়। তবুও আমার ভাইকে একা পেয়ে ওরা কুপিয়ে জখম করল। আমার ভাইকে হত্যার করার উদ্দেশ্যেই এভাবে কোপানো হয়েছে। আমি অপরাধীদের বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ওই স্কুলছাত্রকে একা পেয়ে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ হামলা চালিয়েছে। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিন দিন আগে আমিরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে মারামারি হয়। এই কিশোরকে হামলার পেছনে আগের ঘটনা সূত্র থাকতে পারে। এ ঘটনায় আহত ছাত্রের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা
