হরিণাকুণ্ডুতে পল্লী উন্নয়ন দিবস পালিত


হরিণাকুণ্ডুতে পল্লী উন্নয়ন দিবস পালিত
\"উন্নত পল্লী,সমৃদ্ধি দেশ-সবার আগে বাংলাদেশ\" প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে (৬জুলাই) উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিণাকুণ্ডু পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এঁর সভাপতিত্বে, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার,হরিণাকুণ্ডু উপজেলা জামাতে ইসলামি আমির বাবুল হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ এবং সেক্রেটারি নাজমুল হুদা রিপন, সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পল্লী উন্নয়ন সমিতির সদস্য, সমবায়ী ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই । অনুষ্ঠান শেষে ০৪ জন বীর মুক্তিযোদ্ধা কে ১,০০০০০ টাকা করে মোট ৪০০০০০ টাকা এবং ১৩ জন উদ্যোক্তা সদস্য কে ২০,৩০০০০ টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়। তাছাড়াও আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ০৩ জন কিশোরী কে পুরস্কার প্রদান করা হয়। সর্বোপরি সকল উপকার ভোগীকে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।

সর্বশেষ :

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার   খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প   গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা   রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার   হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ   ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’   বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত   স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪   যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪