হরিণাকুণ্ডুতে বৃদ্ধাশ্রমে আগুন


হরিণাকুণ্ডুতে বৃদ্ধাশ্রমে আগুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে এক বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনা ঘটেছে। উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর গ্রামীণ, শান্ত, স্নিগ্ধ পরিবেশে নিবিড় পরিচর্যায় সম্পূর্ণ নিজেস্ব অর্থায়নে কোলাহল মুক্ত উন্মুক্ত পরিবেশে তৈরী করেছেন এই এতিমখানা ও বৃদ্ধাশ্রম। কোনো কিছু বুঝে উঠার আগেই সোমবার (২৯ জুন) সকালে পুড়ে গেলো মায়ার নীড়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এমন আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন আশ্রয়হীন মানুষগুলো।সরোজমিনে ঘুরে দেখা যায়, আগুনের তীব্রতায় বিছানাপত্র, তোশক,টেলিভিশন ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে কালো হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা বিছানার ওপরের অংশ থেকে শুরু করে চারপাশের সামগ্রী ধ্বংস করে দিয়েছে। বর্তমানে ধ্বংসস্তূপের মাঝে শুধু পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে আছে, যা অসহায় মানুষগুলোর ভয়াবহ পরিস্থিতির সাক্ষ্য দিচ্ছে। বেশ কয়েকজন ​স্থানীয় প্রতক্ষদর্শি জানান, হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অনেক মূল্যবান সম্পদ ও প্রয়োজনীয় আসবাব রক্ষা করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, এই বিপর্যয়ে আশ্রয় হারানো অসহায় মানুষদের নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, অসহায় এই মানুষগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারিভাবে দ্রুত সহায়তা প্রয়োজন। এদিকে তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ জানান, আমি ঘটনাটি শুনেছি এতিমখানা ও বৃদ্ধাশ্রমটি আগুনে পুড়ে গেছে। আমি অবশ্যই বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করবো এবং সার্বিক সহোযোগিতা করা হবে বলেও জানান। ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন সাংবাদিকদের জানান, বিষয়টি আমি শুনেছি। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে অবশ্যই সকল প্রকার সহোযোগিতা করা হবে।

সর্বশেষ :

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার   খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প   গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা   রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার   হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ   ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’   বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত   স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪   যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪