প্রকাশিতঃ সেপ্টেম্বর ৮, ২০২৬

হরিণাকুণ্ডুতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


হরিণাকুণ্ডুতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রিরনাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদ মোঃ আব্দুল মমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুরা মৌনা, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার মোঃ জুলফিকার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সভাপতি জিন্না খান, উপজেলা জামাত ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক (টিটু), শিশু কলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলী,উপজেলা যুবদলের আহব্বায়ক এবং হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়ামোদি দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা ও খেলাধুলার মাধ্যমে সৎ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার আহ্বান জানান তিনি। জানা গেছে উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, কাবাডি, হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সপ্তাহব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

সর্বশেষ :

মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’।   মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’। মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা।   মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা। মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার।   মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার। তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা