হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই


হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ফলে তফসিল অনুযায়ী এ আসনের উপনির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই। বুধবার (৮ মে) নির্বাচন কমিশন (ইসি) ও উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দারের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান। নায়েব আলী জোয়ার্দ্দারের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও এবিএম ইলিয়াস কচি। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। পরে আইনজীবী মো. খালেকুজ্জামান জানান, উপনির্বাচনের তফসিল স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেই আদেশ স্থগিত চেয়ে ইসি ও এক প্রার্থীর পক্ষে আলাদা আবেদন করা হয়েছিল। আজ চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করে দিয়েছেন। ফলে তফসিল অনুযায়ী ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন ভোটের তারিখ ধার্য করে গত ২৩ এপ্রিল এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২৫ এপ্রিল এ তফসিল স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। এরপর গত ৬ মে ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে তফসিলটি তিন সপ্তাহের জন্য স্থগিত করেন বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। এসব আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।

সর্বশেষ :

রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও   রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট   বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো?   পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি   একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ   যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট   পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা   জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা   প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা