হাতকড়া হাতে বাবার জানাজা ও দাফনে ছাত্রলীগ নেতা


হাতকড়া হাতে বাবার জানাজা ও দাফনে ছাত্রলীগ নেতা
বগুড়ার সারিয়াকান্দিতে এ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনকাজে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রব্বানী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় জানাজা ও দাফন শেষে তাকে জেলে ফিরিয়ে নেওয়া হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাম রব্বানী বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি এলাকার মৃত হেলাল প্রামাণিকের (৫৫) ছেলে। বিএনপি নেতার নাশকতার মামলায় তিনি গত ৪ ডিসেম্বর গ্রেফতার হন। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে হেলাল প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার পথে হেলাল প্রামাণিক মারা যান। তিনি হিন্দুকান্দি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এদিকে মৃত বাবার দাফন ও জানাজায় অংশ নিতে গোলাম রব্বানীর পক্ষে আদালতে আবেদন করা হয়। আদালতের আদেশে তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পরে পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় বিকাল ৪টার দিকে রব্বানী তার বাবার জানাজা ও দাফনে অংশ নেন। তার বাবাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে রব্বানীকে বগুড়া জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওসি জামিরুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী তার বাবার জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পরে তাকে পুলিশ পাহারায় বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর