২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন


২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের ধস নেমেছে। বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৫২ শতাংশে, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার (৩০ জুলাই) এডিপি বাস্তবায়নের এই হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। প্রতিবেদন অনুযায়ী, এর আগের অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬৮.১৮ শতাংশ। আইএমইডির কর্মকর্তারা জানিয়েছেন, বিগত যেকোনো অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ৮০ শতাংশের ওপরে থাকত। তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। ওই সময় অনেক উন্নয়ন প্রকল্পের পরিচালক ও ঠিকাদার কাজ ফেলে চলে যান। এ কারণে সে বছর এডিপি বাস্তবায়ন কম ছিল। অন্যদিকে, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরেও একই ধরণের প্রশাসনিক অস্থিরতার প্রভাব বজায় ছিল। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক নানা কার্যক্রমের কারণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত মনোযোগ ছিল না। এ কারণে গেলে অর্থবচরের সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে।

সর্বশেষ :

কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন   কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা   রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ   কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট   পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ   অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন   ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’   ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ   ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ