প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩

২৫৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার


২৫৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে নেলিহান কিলিক (৪২) নামে এক নারীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে তাকে কাহরামানমারাস প্রদেশের একটি ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলুর। উদ্ধারের পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে আলেয়েনা ওলমেজ নামে ১৭ বছরের এক কিশোরী এবং মেইসাম ও আলী নামে দুই সন্তানসহ ইলা নামে এক গৃহবধূকেও উদ্ধার করা হয়েছে। এদিকে গত ৬ ফেব্রুয়ারির ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে শুধু তুরস্কেই মৃত্যু সংখ্যা বেড়ে ৩৮ হাজারে দাঁড়িয়েছে। দেশটির ১১ প্রদেশের ১ কোটি ৩০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। অন্যদিকে সিরিয়ায় মৃত্যু ৮ হাজার ছাড়িয়েছে। দেশ দুটিতে এখন খাদ্য ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো জরুরি ত্রাণ চাহিদার তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার