৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট


৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট
শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবিটি এ বছর ১৩টি পুরস্কার জিতে নজির গড়লেও অভিনয়ের বিভাগে একেবারে খালি হাতে ফিরেছে। অন্যদিকে, আলিয়া ভাট, অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান তুলে নিয়েছেন বড় বড় ট্রফি। বিশেষ করে আলিয়া ভাটের জয় ছিল ঐতিহাসিক। ‘জিগরা’ ছবির জন্য পাওয়া সেরা অভিনেত্রীর পুরস্কারটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ ফিল্মফেয়ার জয়, যা তাকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়। ৬টি ফিল্মফেয়ার পেয়ে রেকর্ড করে আলিয়া ছাপিয়ে গিয়েছেন বলিউডের দুই কিংবদন্তি অভিনেত্রী—কাজল এবং নূতনকে, যাঁরা দুজনেই পাঁচবার করে এই সম্মান পেয়েছিলেন। ‘জিগরা’-র জন্য পাওয়া এই পুরস্কার আলিয়াকে এনে দিয়েছে টানা তৃতীয় জয়। এর আগে তিনি ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গালি বয়’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। দীর্ঘদিন ধরে এই রেকর্ড ছিল মীনা কুমারীর দখলে, যিনি ১৯৬৬ সালে ‘কাজল’ ছবির জন্য চতুর্থবার জয়ী হন। পরে নূতন এবং কাজল—দুজনেই পাঁচবার করে এই পুরস্কার জিতে ইতিহাসে জায়গা করে নেন। বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের রয়েছে চারটি করে জয়, আর বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন ও শাবানা আজমির ঝুলিতে রয়েছে তিনটি করে সেরা অভিনেত্রীর ট্রফি। ‘জিগরা’-তে আলিয়ার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি বক্স অফিসে সফল হয়নি। ৮০ কোটি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে মাত্র ৫৫ কোটি। সমালোচকদের রিভিউ ছিল ইতিবাচক, কিন্তু দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয় ‘জিগরা’।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?