প্রকাশিতঃ জুন ১৪, ২০২৬


শেরপুরের শ্রীবরদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভেতর বহিরাগত নারীকে নিয়ে আপত্তিকর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ উদ্দিনের বিরুদ্ধে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ফাঁস হওয়ায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, এই ঘটনায় ফায়ার সার্ভিসের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফ উদ্দিন একজন বহিরাগত নারীকে নিয়ে স্টেশনের ভেতরে হাত ধরে ও নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে নাচ-গান করছেন। তার এই অপেশাদার ও নৈতিকতাবিবর্জিত আচরণে স্টেশনের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার ফাইটার জানান, এই কর্মকাণ্ডের কারণে পুরো স্টেশনের শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের কাছে তাদের লজ্জায় পড়তে হচ্ছে। সাতানী শ্রীবরদী মহল্লার বাসিন্দা মো. মিস্টার মিয়া ও হুমায়ুন কবিরসহ একাধিক ব্যক্তি বলেন, পঞ্চাশোর্ধ্ব একজন কর্মকর্তার এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং পুরো ফায়ার সার্ভিস অফিসের জন্য বদনামের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে তার অপসারণের দাবি জানান। স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে এমন অনৈতিক পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন স্টেশন অফিসারের কাছ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা প্রত্যাশিত, অথচ তিনি নিজেই আপত্তিকর বিনোদনে লিপ্ত হয়েছেন। এই ঘটনার পর ফায়ার সার্ভিসের প্রতি জনগণের আস্থায় সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন তারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ উদ্দিন বলেন, টিকটক করার জন্য ভিডিওটি ধারণ করা হয়েছিল। তবে একজন স্টেশন অফিসার হিসেবে সরকারি দপ্তরের ভেতরে বহিরাগত নারীকে নিয়ে নাচ-গান করে ভিডিও ধারণ করা সমীচীন কিনা — এই প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালপুর-শেরপুর অঞ্চলের দায়িত্বে থাকা সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, একজন স্টেশন অফিসারের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ :

চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী   চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী   ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’   বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা   নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত   সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের   টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন   নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ   নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ