সার না পেয়ে মহাসড়ক অবরোধ


সার না পেয়ে মহাসড়ক অবরোধ
লালমনিরহাটের হাতীবান্ধায় সার না পেয়ে ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কৃষকদের দাবি, সারের জন্য প্রতিদিন ঘুরাচ্ছে ডিলাররা। সার থাকলেও বলে সার নেই। রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার অডিটরিয়াম হলসংলগ্ন মেসার্স মোর্শেদ সার ঘরের সামনে প্রায় ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সার নিতে আসা কৃষকরা। কৃষকরা জানান, হাতীবান্ধা উপজেলা একটি ভুট্টা প্রদান এলাকা। এ এলাকায় ৯০ শতাংশ মানুষের আয়ের প্রধান উৎস হলো ভুট্টা। বর্তমানে ভুট্টা চাষের মৌসুম শুরু হয়েছে। কিন্তু সারের অভাবে ভুট্টা, তামাক, ধান কোনো কিছুই চাষ করতে পারছে না। সারের ডিলারদের কাছে গেলে বলে সার আসেনি। তাই সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞার আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা। কৃষক মমিন বলেন, সারের জন্য ডিলারের কাছে গেলে ডিলার বলে সার নেই। তারা রাতের আঁধারে সার বিক্রি করে আর কৃষক যখন সার চায় তখন দেয় না। তাহলে আমরা আবাদ করব কীভাবে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা বলেন, কৃষকরা সারের জন্য সড়ক অবরোধ করেন। পরে কৃষকদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন।

সর্বশেষ :

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল   ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার!   অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা   সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০   ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত   ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া   আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা   দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা   জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা