রাবিতে সংঘর্ষ: আমরণ অনশনের ঘোষণা ৮ শিক্ষার্থীর


রাবিতে সংঘর্ষ: আমরণ অনশনের ঘোষণা ৮ শিক্ষার্থীর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আমরণ অনশনে বসেছেন ৮ জন শিক্ষার্থী। এসময় সুনির্দিষ্ট সাত দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। রোববার সন্ধ্যায় উপাচার্য ভবনের সামনে আমরণ অনশনে বসেন তারা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলো হলো-এ ঘটনার জন্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে এবং প্রশাসনকে জবাবদিহি করতে হবে, হামলাকারীদের শনাক্ত করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, শতভাগ আবাসিকতা নিশ্চিত করা এবং হলগুলো রাজনৈতিক ‘সন্ত্রাস’ বন্ধ ও সিন্ডিকেটের মাধ্যমে হলের আবাসিকতা প্রদান বন্ধ করা, ক্যাম্পাসের গেটগুলোতে চেকপোস্ট বসানো এবং পাস ব্যতীত বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ডাইনিং, দোকান, ক্যান্টিনের খাবারের দাম ও রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়া ও খাবারের মান নিশ্চিত করা, শিক্ষার্থীদের ভোগান্তি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন পুনরায় চালু করা।

সর্বশেষ :

কুষ্টিয়ার আলোচিত লালনকে ঘিরে মাদক, অস্ত্র ও অর্থ লেনদেনের অভিযোগ; অনুসন্ধানে নতুন তথ্য   কুষ্টিয়ার আলোচিত লালনকে ঘিরে মাদক, অস্ত্র ও অর্থ লেনদেনের অভিযোগ; অনুসন্ধানে নতুন তথ্য ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ   ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক   দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার   নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা   বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩   ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?   ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?