শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড


শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড
ঢাকায় আয়োজিত হচ্ছে ‘কুয়াশার গান’ শিরোনামের একটি আউটডোর কনসার্ট। আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং স্পিরিটস অব জুলাই। এ আয়োজন মাতাবে চার ব্যান্ড; তার মধ্যে রয়েছে চিরকুট, আভাস, অ্যাশেজ ও কৃষ্ণপক্ষ। জানা গেছে, সন্ধ্যা ৬টায় মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ, সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট এবং রাতে সাড়ে ৯টা থেকে থাকবে অ্যাশেজের পারফরম্যান্স। অ্যাশেজের গান দিয়েই শেষ হবে আয়োজন। আয়োজকেরা জানিয়েছেন, ‘কুয়াশার গান’ একটি মানবিক ও দাতব্য কনসার্ট। শীতের তীব্রতায় অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কনসার্টটি আয়োজন করা হয়েছে। এর আগে শীতার্ত মানুষের জন্য গত ১১ জানুয়ারি টিএসসি মাঠে আয়োজিত হয়েছিল ‘সুরে বোনা সোয়েটার’ শীর্ষক আরেকটি চ্যারিটি কনসার্ট। ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি আয়োজিত এ কনসার্টে আর্থিক অনুদান ছাড়াও নেওয়া হয় নতুন-পুরোনো কাপড় ও কম্বল। পারফর্ম করেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ, সোহান আলী প্রমুখ।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি