আত্রাইয়ে রমজান মাস উপলক্ষ্যে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রয়


আত্রাইয়ে রমজান মাস উপলক্ষ্যে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রয়
পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ এলাকায় মেসার্স মারুফ ট্রেডার্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট,বিএনপি নেতা মো.হামিদুল ইসলাম,শেখ মো.জুয়েল,সাগর,মামুন,মিঠুন, নাঈম প্রমূখ। মেসার্স মারুফ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো.ফরিদুল ইসলাম জানান, রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ১২ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভর্তুকিমূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। ট্রাকে বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম খেজুর ও ২ কেজি ডাল। নির্ধারিত এই প্যাকেজর মূল্য রাখা হয়েছে ৫৯০ টাকা। শতশত ক্রেতাগন সারি বদ্ধ হয়ে টিসিবি এর পণ্য গ্রহন করেন।