নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!


নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট করার পর তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে সেটি মুছে ফেলেছেন। তার ওই পোস্টকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ইসরায়েলের প্রতিক্রিয়ায় শঙ্কিত হয়ে পড়েছে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক কূটনীতিকরাও। মুছে ফেলা ওই পোস্টে তিনি ইসরায়েলকে “মানবতার জন্য অভিশাপ” বলে উল্লেখ করেন এবং দাবি করেন, গাজা, ইরান ও লেবাননে সহিংসতা ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইউরোপীয় ইহুদিদের সরিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে- উল্লেখ করে তিনি এর কঠোর ভাষায় সমালোচনা করেন। তার এমন বক্তব্যের পর জেরুজালেম থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এসব বক্তব্যের নিন্দা জানায় এবং এগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে উস্কানিমূলক বলে উল্লেখ করে। বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় পাকিস্তানের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যেহেতু ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল-এর আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে, বিতর্ক ও সমালোচনার পর খাজা আসিফ তার পোস্টটি এক্স হ্যান্ডেল থেকে মুছে দেন।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা